Advertisement
E-Paper

Nitish Rana: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা নীতীশ রানা

নীতীশ রানাকে কলকাতা-দিল্লি ম্যাচের সেরা হিসেবে বেছে নিল আনন্দবাজার অনলাইন। ব্যাট হাতে অনবদ্য খেলার জন্যেই নীতীশকে ম্যাচের সেরা বাছা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২২ ২৩:৪৯
দারুণ খেললেন নীতীশ

দারুণ খেললেন নীতীশ ছবি আইপিএল

নীতীশ রানাকে কলকাতা-দিল্লি ম্যাচের সেরা হিসেবে বেছে নিল আনন্দবাজার অনলাইন। ব্যাট হাতে অনবদ্য খেলার জন্যেই নীতীশকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে। মরসুমের প্রথম দিকে শুরুটা খারাপ করলেও ধীরে ধীরে ছন্দ ফেরত পাচ্ছেন তিনি। যখন দলের তাঁকে দরকার, তখনই এগিয়ে এসেছেন তিনি।

কলকাতার শুরুটা সোমবার একেবারেই ভাল হয়নি। ৩২ রানেই প্রথম দু’টি উইকেট পড়ে গিয়েছিল। কম রানের লক্ষ্যমাত্রা থাকলেও সেই সময় একটি ভাল জুটি না হলে বিপদে পড়তে পারত কলকাতা। সেই অভাব মেটালেন নীতীশ। অধিনায়ক শ্রেয়স আয়ারের সঙ্গে জুটি বেধে তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করলেন। শ্রেয়স ফিরে যাওয়ার পর জুটি বাধলেন রিঙ্কু সিংহের। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েও এলেন। ম্যাচ জেতানোর ছক্কাটিও এল তাঁর ব্যাট থেকে।

এ দিন শুরুটা খুব একটা ভাল হয়নি তাঁর। একটু বেশিই বল খেলে ফেলছিলেন। কিন্তু যত সময় এগোতে থাকল ততই নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকলেন তিনি। কেকেআর নিশ্চয়ই চাইবে বাকি ম্যাচগুলিতে তাঁর এ রকম ছন্দই বজায় থাকুক।

KKR Nitish Rana Rajasthan Royals IPL 2022 Rinku Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy