মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পিছনে বড় ভূমিকা নেন প্যাট কামিন্স। ১৫ বলে ৫৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের বিধ্বংসী ইনিংসে ভর করে ২৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা। ম্যাচের সেরাও হন তিনি।
সেই জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের করা একটি টুইট নজর কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে কোনও একটি রেস্তরাঁর সামনে লেখা, ‘গতকাল ম্যাচের সেরা হয়েছেন প্যাট কামিন্স। আপনার নাম প্যাট হলে ৫০ শতাংশ ছাড়।’ এমন অভিনব ছাড় নজরে আসে কলকাতার। সেই ছবিই পোস্ট করেছে তারা।
মুম্বইয়ের বিরুদ্ধে ২২ বার হেরেছে কলকাতা। বুধবার জয়ের পর কলকাতা দলে তাই উচ্ছ্বাস প্রচুর। কোনও কলকাতা সমর্থক রেস্তরাঁ মালিক হয়তো এমন ছাড় দিয়েছেন। সেটাই নেটমাধ্যমে নজর কেড়েছে সকলের।
Will the real PATRICK, please stand up, please stand up… 🤣@patcummins30 #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/fvBTkH29H6
— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2022
প্রথমে ব্যাট করে ১৬১ রান তোলে মুম্বই। ৫ বলে ২২ রান করেছিলেন কায়রন পোলার্ড। ১৬ ওভারে সেই রান তুলে নেয় কলকাতা।