Advertisement
E-Paper

বৃষ্টিতে বন্ধ খেলা! ফাইনাল ৫ ওভারের হলে জেতার জন্য কত রান করতে হবে ধোনিদের?

চেন্নাইয়ের ইনিংসের প্রথম ওভারে তিন বল খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে আমদাবাদে। ফলে খেলা বন্ধ রয়েছে। যদি চেন্নাই ৫ ওভার ব্যাট করার সুযোগ পায় তা হলে কত রান করতে হবে তাদের?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২২:১০
MS Dhoni

আইপিএল ফাইনালে ধোনিদের সামনে বড় লক্ষ্য। —ফাইল চিত্র

আইপিএল ফাইনালে আবার বৃষ্টি শুরু হয়েছে। ফলে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ বন্ধ রয়েছে। যদি বৃষ্টি থামার পরে খেলা শুরু হয় এবং চেন্নাই অন্তত ৫ ওভার খেলার সুযোগ পায় তা হলে তাদের কত রান করতে হবে তার হিসাব জানা গিয়েছে। যদি চেন্নাইয়ের কোনও উইকেট না পড়ে তা হলে ৫ ওভারে ৪৩ রান করতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের। তবে উইকেট পড়লে লক্ষ্য বাড়বে।

যদি চেন্নাইয়ের ১ উইকেট পড়ে যায় তা হলে ৫ ওভারে ৪৯ রান করতে হবে তাদের। যদি রান তাড়া করতে নেমে ২ উইকেট পড়ে যায় তা হলে ধোনিদের সামনে লক্ষ্য থাকবে ৫৬ রান। ৩ উইকেট পড়ে গেলে ৬৫ রান করতে হবে চেন্নাইকে।

যদি চেন্নাইয়ের আরও বেশি উইকেট পড়ে যায় তা হলে সমস্যায় পড়বেন ধোনিরা। ৪ উইকেট পড়ে গেলে ৫ ওভারে জিততে হলে ৭৭ রান করতে হবে চেন্নাইকে। আর যদি তাদের ৫ উইকেট পড়ে যায় তা হলে চেন্নাইয়ের সামনে লক্ষ্য হবে ৯৪ রান।

ফাইনালে ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান করে গুজরাত। ওপেনার ঋদ্ধিমান সাহা ৫৪ ও তিন নম্বরে নেমে সাই সুদর্শন ৯৬ রান করেন। দলের হয়ে ভাল ছন্দে থাকা শুভমন গিল করেন ৩৯ রান।

IPL 2023 CSK Gujarat Titans
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy