Advertisement
E-Paper

গোল পেলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখল জুভেন্তাস

ইতিমধ্যেই অবশ্য সিরি আ জিতে গিয়েছে ইন্টার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৪:৫৯
গোলের পর রোনাল্ডো।

গোলের পর রোনাল্ডো। ছবি রয়টার্স

ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখল জুভেন্তাস। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ইতিমধ্যেই অবশ্য সিরি আ জিতে গিয়েছে ইন্টার। তবে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থেমে গেল।

২৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় জুভেন্তাস। রোনাল্ডোর শট গোলকিপার বাঁচিয়ে দিলেও ফিরতি বল জালে জড়ান পর্তুগিজ ফুটবলার। সিরি আ-তে ২৯তম গোল হল তাঁর। তবে কিছুক্ষণ পরেই ইন্টারের হয়ে সমতা ফেরান রোমেলু লুকাকু। তিনিও পেনাল্টি থেকেই গোল শোধ করেন।

বিরতির কিছু আগে জুয়ান কুয়াদ্রাদো এগিয়ে দেন জুভেন্তাসকে। তবে দ্বিতীয়ার্ধে গোটা সময়টাই দশ জনে খেলতে হয়েছে জুভেন্তাসকে। লুকাকুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রডরিগো বেনতাঙ্কুর। খেলার ৭ মিনিট আগে আত্মঘাতী গোল করেন জর্জিও কিয়েলিনি। তবে কুয়াদ্রাদোর পেনাল্টিতে তিন পয়েন্ট নিশ্চিত হয় জুভেন্তাসের।

Advertisement

Cristiano Ronaldo Juventus Serie A Inter Milan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy