ইতিহাসে ঢুকে পড়েছেন তিনি। এই তো সেদিনের কথা। স্বপ্নটাই তো ছিল। দেশের জার্সি পরে খেলবেন। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আর সেই স্বপ্ন সত্যি হওয়ার কয়েক দিনের মধ্যেই টেস্ট ক্রিকেটে ৩০০ রানের ইনিংস খেলে ঢুকে পড়েছেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। তাঁর আগে মাত্র একজনই রয়েছেন এই তালিকায়। তিনি বীরেন্দ্র সহবাগ। তাঁর ব্যাট থেকে এসেছে দু’বার ট্রিপল সেঞ্চুরি। কিন্তু এই স্বপ্নটাই সত্যি হত না করুণ নায়ারের। ভারতীয় দলে সুযোগটাই আসত না। যদি না সেদিনের সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যেতেন।
আরও খবর: সহবাগের পর ফের ভারতকে তিনশো রান উপহার, এ বার নায়ার
৩০০ রানের ইনিংস খেলে করুণ নায়ার শুনিয়েছেন সেই ভয়াবহ দিনের ঘটনা। এই বছরের শুরুর ঘটনা। কেরলে গিয়েছিলেন করুণ। বোটিং করছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। সাঁতার জানতেন না করুণ। বলেন, ‘‘আমি সাঁতার জানতাম না। বোট যখন ডুবে যায় তখন স্থানীয় লোকেরা এসে করুণ বাঁচিয়েছিলেন। আমি ভাগ্যবাণ আমি বেঁচে আছি।’’ কেরলেরই ছেলে করুণ। এখানেই ছোট থেকে বড় হওয়া। স্থানীয় এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেই নৌক করে যাচ্ছিলেন তিনি। পম্পা নদীকে তাঁদের নৌকো ডুবে যায়।