Advertisement
E-Paper

ফের গুরুতর অসুস্থ হয়ে আইসিসিইউ-তে মিলখা সিংহ

করোনা থেকে সুস্থ হওয়ার পরও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন মিলখা সিংহ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২২:২৬
মিলখা সিংহ

মিলখা সিংহ ফাইল চিত্র

বৃহস্পতিবার রাত থেকে ফের গুরুতর অসুস্থ মিলখা সিংহ। নতুন করে জ্বর আসায় ও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চণ্ডীগড়ের একটি হাসপাতালে আইসিসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল থেকে জানা গিয়েছে জ্বর কমলেও অক্সিজেনের মাত্রা এখনও কম রয়েছে কিংবদন্তি এই অ্যাথলিটের।

করোনা থেকে সুস্থ হওয়ার পরও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন মিলখা সিংহ। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী নির্মল কৌর। মিলখা সিংহ কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন জাতীয় ভলিবল দলের প্রাক্তন সদস্যা নির্মল। স্বামীর ৯১ বছর বয়স তাঁকে চিন্তায় রেখেছিল। পরে কোভিডে আক্রান্ত হয়েই প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েন মিলখা। শারীরিক অবস্থার অবনতি হয়।

বুধবার পর্যন্ত মিলখা হাসপাতালের সাধারণ বিভাগেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। এরপর জ্বর আসে, অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। তখনই ফের আইসিসিইউ-তে ভর্তি করতে হয় তাঁকে।

COVID-19 Jeev Milkha Singh the flying jatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy