Advertisement
E-Paper

চোটে কোপা থেকে ছিটকে গেলেন নেমার

প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ২-০ জিতলেও সতেরো মিনিটের মাথায় খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে আসেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ০৫:৩২
চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন নেইমার।—ছবি এএফপি।

চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন নেইমার।—ছবি এএফপি।

বুধবার রাতে কোপা আমেরিকার প্রস্তুতির জন্য কাতারের বিরুদ্ধে ব্রাজিলের জার্সিতে ম্যাচ খেলতে নেমেছিলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। তাঁর এক ঘণ্টা আগেই প্রকাশ্যে এসেছিল সেই বিস্ফোরক সাক্ষাৎকার। যেখানে ব্রাজিলের উঠতি এক মডেল নাজিলা ত্রিনদাদে মেন্ডেস ডি’সুজা দাবি করেছিলেন, ‘‘প্যারিসের হোটেলে ধর্ষণ করার আগে এবং পরে নেমার আমাকে মারধর করেছিলেন।’’

সেই বিস্ফোরক সাক্ষাৎকারের খবর স্টে়ডিয়ামে বসে নেমার শুনেছিলেন কি না জানা যায়নি, তবে খেলতে নেমে এর পরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কোপা থেকে ছিটকে যান ব্রাজিলিয়ান মহাতারকা। প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ২-০ জিতলেও সতেরো মিনিটের মাথায় খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে আসেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ম্যাচের পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এক মাস মাঠের বাইরে থাকতে হবে নেমারকে। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে তা ঠিক হবে সোমবার। ‘‘নেমারের ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট লেগেছে। স্ক্যান করার পর দেখা দিয়েছে, চোট গুরুতর। ফলে কোপা আমেরিকায় ওকে পাওয়া যাবে না,’’ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেশন। ২০১৪ বিশ্বকাপেও চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নেমার। সে বার সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপেও চোট পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, চোটের জন্য প্যারিস সাঁ জারমাঁর হয়েও মরসুমের দীর্ঘ সময় খেলতে পারেননি ব্রাজিলীয় স্ট্রাইকার।

নেমার না থাকলেও কাতারের বিরুদ্ধে জিততে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয় ব্রাজিলকে। ফল ২-০। গোল করেন রিকার্লিসন এবং গ্যাব্রিয়েল জেসুস। তবে জেসুসের গোলটি হয় গোল প্রযুক্তির সৌজন্যে পেনাল্টি থেকে, অতিরিক্ত সময়ে।

Advertisement

গত কয়েক মাস নেমারের সময় ভাল যাচ্ছে না। চোটের জন্য গত মাসে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি। তারপর নেমারের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেন এক ব্রাজিলীয় মডেল। বুধবার রাতে তিনি টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তাতে নাজিলা বলেছেন, ‘‘আমি নেমারকে পছন্দ করতাম। ওর সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ার ইচ্ছাও ছিল।’’

Football Brazil Neymar Copa America
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy