Advertisement
E-Paper

প্রথম ম্যাচে হয়তো নেই পল পোগবা

সংক্রমিত হওয়ায় নেশনস লিগেও ফ্রান্সের হয়ে খেলতে পারেননি পোগবা। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৩
পোগবা।

পোগবা।

করোনামুক্ত হয়ে অনুশীলনে ফিরেছেন। কিন্তু প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচে না-ও খেলতে পারেন পল পোগবা। আগামী শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নতুন মরসুমের ইপিএলে প্রথম ম্যাচ ম্যান ইউয়ের।

সংক্রমিত হওয়ায় নেশনস লিগেও ফ্রান্সের হয়ে খেলতে পারেননি পোগবা। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ম্যান ইউ ম্যানেজার সোলসার বলেছেন, ‘‘পল এত দিন পরে আমাদের সঙ্গে অনুশীলন করল। করোনার জন্য বেশ কিছুদিন ওকে পাইনি। আমার ধারণা দ্রুত ও ম্যাচ খেলতে পারবে। তবুও ছন্দে ফেরার জন্য কিছুটা সময় তো দিতেই হবে।’’

Pogba Manchester United
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy