Advertisement
E-Paper

করোনা আক্রান্ত সচিন রমেশ তেন্ডুলকর, নিজেই টুইটে জানালেন মাস্টার ব্লাস্টার

বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। বাড়ির বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সচিন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১০:২৯
করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর।

করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র

সচিন তেন্ডুলকর করোনা আক্রান্ত। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। শনিবার টুইট করে করোনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সচিন টুইট করে লেখেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন’।

৪৭ বছরের মাস্টার ব্লাস্টার এপ্রিলের ২৪ তারিখ ৪৮ বছরে পা দিতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে সচিনের। শত শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

২০০টি টেস্ট, ৪৬৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন সচিন। ১টি টি২০ ম্যাচও খেলেছেন তিনি। টেস্টে তাঁর সংগ্রহ ১৫৯২১ রান, রয়েছে ৫১টি শতরান। সর্বোচ্চ অপরাজিত ২৪৮ রান। একদিনের ক্রিকেটেও দ্বিশতরান রয়েছে সচিনের। তাঁর ১৮৪২৬ রান রয়েছে একদিনের ক্রিকেটে। ৪৯টি শতরান রয়েছে তাঁর রঙিন জার্সিতে।

ভারতে ক্রিকেট যদি ধর্ম হয়, তবে সচিনকে ইশ্বর মনে করেন সমর্থকরা। নেটমাধ্যমে সচিন টুইট করার সঙ্গে সঙ্গেই তাঁর সুস্থতা কামনা করতে শুরু করেন নেটাগরিকরা।

Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy