Advertisement
E-Paper

মাঠের লড়াই ভুলে ঘরে শ্বশুর-জামাই পাকিস্তানের দুই আফ্রিদি

সংবাদসংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ২০:০২

ছবি টুইটার

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিদ আফ্রিদির কন্যা আকসা আফ্রিদির সঙ্গে। কিছুদিন আগেই লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছেন শাহিন আর মুলতান সুলতানের হয়ে খেলেছেন শাহিদ আফ্রিদি। আর এবার ‘প্রতিপক্ষ’ শাহিনকে নিজের জামাই করে নিতে চলেছেন হবু শ্বশুর শাহিদ। পাকিস্তান সংবাদমাধ্যম সুত্রের খবর শাহিনের পরিবারের তরফ থেকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের পরিবারকে দেওয়া হয়েছে এই প্রস্তাব।

শাহিনের বাবা আজম খান জানান দীর্ঘদিন ধরেই দুই পরিবারের সম্পর্ক রয়েছে। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করছেন শাহিন ও আকশা। গত দুদিন ধরে দুই পরিবারের মধ্যে আলোচনা চলার পর বিয়ের ঠিক হয়। কয়েকদিনের মধ্যেই সরকারী ভাবে এই বিয়ের কথা ঘোষণা করবেন শাহিদ আফ্রিদি।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের পাঁচ কন্যার মধ্যে আকসাই বড়। কিছুদিন ধরেই নেটমাধ্যমে গুঞ্জন চলছিল শাহিনের বাগদান নিয়ে। জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই ১৫ টি টেস্ট, ২২ টি একদিনের ম্যাচ, ২১ টি টি২০ খেলে ফেলেছেন শাহিন। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০০-র ওপর উইকেট রয়েছে তাঁর।

shahid afridi Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy