Advertisement
E-Paper

T20 World Cup 2021:রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ‘বড়’ ম্যাচের আগে চাপে নেই বিরাট

বাবরদের বিরুদ্ধে একেবারেই চাপ নিচ্ছেন না খোদ বিরাট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৫:৩৬
চাপমুক্ত বিরাট

চাপমুক্ত বিরাট টুইটার

রবিবার বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামছে বিরাট কোহলীর ভারত। এই ধরনের ম্যাচের আগে সাধারণ ভাবে চাপে থাকেন ক্রিকেটার থেকে ক্রীড়াপ্রেমীরা। তবে বাবরদের বিরুদ্ধে একেবারেই চাপ নিচ্ছেন না খোদ বিরাট

বৃহস্পতিবার টুইটারে ভক্তদের উদ্দেশে বিরাট লেখেন, ‘রবিবার বড় ম্যাচ, আপনারা কি চাপে রয়েছেন?’ তার নিচে ইংরেজিতে ‘রং’ লেখা টি শার্ট পরে ছবি দিয়ে বিরাট বোঝাতে চেয়েছেন, তিনি চাপে নেই।

টি২০ বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। প্রথমে শক্তিশালী ইংল্যান্ডকে সাত উইকেটে হারানোর পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট উইকেটে জিতেছে ভারত। প্রথম ম্যাচে দারুণ ব্যাট করেন ঈশান কিশন। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাকেও দারুণ ছন্দে দেখা গিয়েছিল। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল করতে দেখা গিয়েছিল বিরাটকে।

Virat Kohli T20 World Cup 2021 BCCI Pakistan Cricket Board
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy