Advertisement
E-Paper

আথিয়া-রাহুলের মেয়ে সবে ১৫ মাসের! দিবারাত্র সে নরেন্দ্র মোদীর জন্য কী করে? ফাঁস করলেন সুনীল

সুনীল নিজেও নরেন্দ্র মোদীর অনুরাগী। তবে তিনি একা নন, প্রধানমন্ত্রীর একনিষ্ঠ অনুরাগী রাহুল ও আথিয়ার ছোট্ট মেয়েও। প্রতিদিন নিয়ম করে মোদীর ছবিতে লাড্ডু খেতে দেয় সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৪:২৪
সুনীল শেট্টীর ১৫ মাসের নাতনি মোদীর অনুরাগী।

সুনীল শেট্টীর ১৫ মাসের নাতনি মোদীর অনুরাগী। ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেটতারকা কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টীর বিয়ে হয় ২০২৩ সালে। গত বছর মার্চ মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। অভিনেত্রী ও ক্রিকেটতারকা তাঁদের মেয়ের নামে রেখেছেন ইভারা। একরত্তির দাদু, অভিনেতা সুনীল শেট্টী একাধিক বার জানিয়েছেন যে, নাতনির আগমনে জীবন বদলে গিয়েছে তাঁর। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটচ্ছেন তিনি নাতনির সঙ্গে।

এ বার নাতনিকে নিয়ে গোপন একটি তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বের অনুরাগী সুনীল নিজে। সম্প্রতি একটি পডকাস্টে এসে মোদী সম্পর্কে অভিনেতা বলেন, ‘‘আমি ওঁর খুব বড় অনুরাগী। আমি এখানে কোনও মতাদর্শ নিয়ে নয়, এক জন ব্যক্তির কথা বলছি। কোনও নেতা আমার মনে জায়গা করে নিলে, সেটা তো বলতেই হয়। আমি যতটা নিজের দেশকে ভালবাসি, ততটাই ওঁকে ভালবাসি। ওঁর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে।’’

এখানেই শেষ নয়। সুনীল একা নন, মোদীর একনিষ্ঠ অনুরাগী তাঁর একরত্তি নাতনিও। প্রতিদিন নিয়ম করে নাকি সে মোদীর ছবিতে লাড্ডু খেতে দেয়! সুনীল জানান, কখনও ইভারাকে এরকম কিছুই শেখানো হয়নি। তবু সে ‘মোদীজি, মোদীজি’ করতে থাকে। সুনীলের কথায়, ‘‘এক বার বিমানবন্দরে ওর ন্যানি মোদীজির ছবি দেখায় ওকে। তার পর থেকে রোজ একটি সাইবাবার বই নিয়ে ঘোরে ও। তার মধ্যে মোদীজির ছবি আছে। সেটা খুলেই ‘মোদীজি মোদীজি’ জপতে থাকে। আমাদের বাড়িতে গণেশের মূর্তি আছে। তাঁর সামনে রাখা লাড্ডু থেকে মিছিমিছি তুলে মোদীর ছবির সামনে দেয়। এটা করতে কেউ কিন্তু আমার শিখিয়ে দিইনি। ও নিজেই করে এসব।’’

এর আগে নাতনির জন্মের পর মেয়ে যে প্রসববেদনা সহ্য করে সন্তানের জন্ম দিয়েছে, তার প্রশংসা করছিলেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার অর্থাৎ সি-সেকশন পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। এর পরে যদিও কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেতা।

Suneil Shetty Narendra Modi Athiya Shetty KL Rahul

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy