ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ৩২ দল প্রায় নির্বাচন করা হয়ে গিয়েছে বললেই চলে, যাতে জায়গা করে নিয়ে পর্তুগাল। এত দিন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়েই কেবল আলোচনা করা হত। কিন্তু এখন পর্তুগালের জাতীয় দলের আরও নানা ফুটবলারকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম মিডফিল্ডার পজ়িশনে খেলা জোয়াও নেভেস।
আরও পড়ুন:
মাঝমাঠ কাঁপানো জোয়াও-র বয়স মাত্র ২১ বছর। ২০২৬-এ তাঁর বিশ্বকাপের অভিষেক হয়েছে। ২৮ তারিখ ভোরবেলা পর্তুগাল কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। তার আগে জোয়াও নেভেসকে অনুশীলনের মাঝে খোশমেজাজে দেখা গেল। পর্তুগালের জাতীয় দলের কর্তৃপক্ষেরা মাঠে একটি অ্যালিগেটর এনেছিলেন। ভয়াল সেই সরীসৃপের সঙ্গে খেলতে দেখা গেল জোয়াওকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুশীলন ক্যাম্পের মধ্যে হাতে অ্যলিগেটর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। সেটিকে দেখে এগিয়ে গেলেন জোয়াও। সেই ব্যক্তি জোয়াওকে আশ্বাস দিলেন যে ভয়াল সরীসৃপটি তাঁকে কোনও আঘাত করবে না। তা শুনে মনে বল পেলেন জোয়াও। অ্যালিগেটরটির গায়ে হাত বোলালেন জোয়াও। সেটির পেটও ছুঁয়ে দেখলেন তিনি। তার পর হাসিতে ফেটে পড়লেন। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পর্তুগালের জাতীয় ফুটবল দল নিজেদের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে এক লক্ষ ৭৫ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। চার হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বহু ফুটবলপ্রেমী জোয়াওকে ২৮ তারিখের খেলার জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।