Advertisement
E-Paper

সেতু আটকে স্ত্রীর জন্মদিন পালনের হিড়িক! পাতলেন লাল গালিচা, জ্বলল তুবড়িও, ভিডিয়ো দেখে ব্যবস্থা নিল পুলিশ

একের পর এক গাড়ি দাঁড় করিয়ে কাটা হল কেক। লাল গালিচা পেতে স্ত্রীকে চমকে দিলেন তরুণ। ফাটানো হল আতশবাজিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৯:৫২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাত্রিবেলা সেতুর উপর জন্মদিনের পার্টি। একের পর এক গাড়ি দাঁড় করিয়ে কাটা হল কেক। লাল গালিচা পেতে স্ত্রীকে চমকে দিলেন তরুণ। ফাটানো হল আতশবাজিও। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে গৌহাটির কুমার ভাস্কর বর্মা সেতুতে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি যিনি ঘটিয়েছেন, তাঁর নাম গৌতম বড়ুয়া। স্ত্রীর ৪২ বছরের জন্মদিনের এলাহি আয়োজনের বন্দোবস্ত করেন গৌতম। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, রাত ১২টা ১০-এ গৌতম তাঁর স্ত্রী-সহ আরও ১২ জনকে নিয়ে সেই ব্রিজে জড়ো হন। তার পর জন্মদিনের পার্টি শুরু হয়। সেতুর মাঝে গাড়ি পার্ক করে পার্টি করা কোনও আইনসম্মত কাজ নয়। সেই কারণে অসম পুলিশ ভিডিয়োয় দেখতে পাওয়া গাড়ি চারটিকে শনাক্ত করেন। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে তদন্তকারীরা সেই কপোত-কপোতী-সহ ভিডিয়োয় দেখতে পাওয়া বাকি ১২ জনকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত চলছে। পুলিশ মনে করলে তাঁদের বিরুদ্ধে আগত দিনে আরও নানা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যায়, সেতুর উপর দাঁড়িয়ে রয়েছে চারটি গাড়ি। সামনে পাতা হয়েছে লাল রঙের গালিচা। সেখানে কেক কাটার ব্যবস্থা করা হয়েছে। এখানেই শেষ নয়। পাশে বেলুনের সজ্জাও রাখা হয়েছে। লাল গালিচার পাশ ধরে বসানো হয়েছে তুবড়ি। সেগুলি থেকে অনর্গল আগুনের ফুলকি বেরিয়ে চলেছে। কেক কাটার পর সকলে মিলে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন। তাঁদের কাণ্ড দেখে এটা কোনও সেতু না তাঁদের বাড়ির বসার ঘর তা বোঝা মুশকিল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দ্য শিলং টাইমস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা ক্ষোভমূলক মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। সরকারি সম্পত্তিতে এ ভাবে ব্যক্তিগত বিষয় উদ্‌যাপনের বিষয়টিকে ভাল চোখে দেখছে না নেটপাড়া।

Viral Video Viral Story Instagram Video Assam Assam Police Brahmaputra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy