Advertisement
E-Paper

Euro 2020: ফুটবলারদের পাশে দাঁড়িয়ে হারের দায় নিজের ঘাড়ে নিলেন ইংল্যান্ডের কোচ

ইটালির কাছে পেনাল্টি শুট-আউটে হেরে প্রথম বার ইউরো কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। ফের এক বার টাই-ব্রেকারে হারের মুখ দেখতে হল তাদের। অতীতে যে ঘটনা বার বার দেখা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১১:৩৯
গ্যারেথ সাউথগেট।

গ্যারেথ সাউথগেট। ছবি রয়টার্স

ইটালির কাছে পেনাল্টি শুট-আউটে হেরে প্রথম বার ইউরো কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। ফের এক বার টাই-ব্রেকারে হারের মুখ দেখতে হল তাদের। অতীতে যে ঘটনা বার বার দেখা গিয়েছে।

ইংল্যান্ডের হারের পর অনেকেই কোচ গ্যারেথ সাউথগেটের সমালোচনা করছেন অনভিজ্ঞ ফুটবলারদের ঠেলে দেওয়ার জন্য। হারের দায় নিয়ে সাউথগেট পাশে দাঁড়ালেন প্রত্যেকের।

শুধুমাত্র পেনাল্টি মারার জন্য ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি নামান মার্কাস র‌্যাশফোর্ড এবং জ্যাডন স্যাঞ্চোকে। দু’জনেই রবিবার মিস করেছেন।

পেনাল্টি নষ্টের পর স্যাঞ্চোকে সান্ত্বনা দিচ্ছেন সাউথগেট।

পেনাল্টি নষ্টের পর স্যাঞ্চোকে সান্ত্বনা দিচ্ছেন সাউথগেট। ছবি রয়টার্স

সাউথগেট বলেছেন, “পেনাল্টি কে মারবে সেটা আমার সিদ্ধান্ত ছিল। অনুশীলনে প্রত্যেককে ভাল করে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারওকে দোষী বানানো উচিত নয়। আমরা জিতেছি দল হিসেবে, হারের দায়ও আমাদের সবাইকে নিতে হবে।”

সাউথগেটের সংযোজন, “প্রত্যেকে চূড়ান্ত হতাশ। তবে ওদের কৃতিত্ব প্রাপ্য। দলকে এত দূর টেনে আনা মুখের কথা নয়। বিপক্ষ ভাল খেলেছে। আমরা বল ধরে খেলতে পারিনি। কিন্তু ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েছে।”

Italy England Gareth Southgate Euro Cup 2020 Jadon Sancho
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy