Advertisement
E-Paper

অলিম্পিক্সে মহিলাদের ইভেন্টে লড়তে পারবেন না কোনও পুরুষ, ট্রাম্পের নির্দেশে বিতর্ক

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স শুরু হতে এখনও বছর আড়াই বাকি। তার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে বিতর্ক তৈরি হল। তিনি জানিয়েছেন, মহিলাদের ইভেন্টে কোনও পুরুষ খেলোয়াড় লড়াই করতে পারবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৯:৩৬
sports

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স শুরু হতে এখনও বছর আড়াই বাকি। তার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে বিতর্ক তৈরি হল। তিনি জানিয়েছেন, মহিলাদের ইভেন্টে কোনও পুরুষ খেলোয়াড় লড়াই করতে পারবেন না। রূপান্তরিত খেলোয়াড়দের উদ্দেশে বার্তা দিয়েছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, কোনও খেলোয়াড় যদি পুরুষ হিসাবে জন্মান এবং লিঙ্গ পরিবর্তন করে মহিলা হন এবং অলিম্পিক্সে খেলতে চান, তা হলে লস অ্যাঞ্জেলেসে সে কাজ তিনি করতে পারবেন না। ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন খেলাধুলোর স্রেফ দু’টি লিঙ্গকেই স্বীকার করে, পুরুষ এবং মহিলা। ট্রাম্প বলেছেন, “বিষয়টা জটিল তাই না? আমরা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিতে চাই, ২০২৮ অলিম্পিক্সে কোনও পুরুষ অংশ নিতে পারবে না মহিলাদের ইভেন্টে।”

উল্লেখ্য, কিছু দিন আগেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি জানিয়েছিলেন, রূপান্তরিতরা যাতে সব ধরনের খেলায় মহিলাদের কোনও ইভেন্টে লড়তে না পারেন তার জন্য নতুন নিয়ম আনা হচ্ছে। এ বছরই সেই নীতি প্রকাশ্যে আনার কথা।

ইতিমধ্যেই বিশ্ব সাঁতার সংস্থা এবং বিশ্ব অ্যাথলেটিক্স জানিয়ে দিয়েছে, যাঁরা বয়ঃসন্ধিতে পুরুষ থাকলেও পরে লিঙ্গ পরিবর্তন করেছেন তাঁরা মহিলাদের ইভেন্টে খেলতে পারবেন না। ইংল্যান্ডের ফুটবল এবং ক্রিকেট সংস্থাও একই পথে হেঁটেছে।

ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহিলা খেলোয়াড়েরা। তাঁদের দাবি, এতে মহিলা ক্রীড়াবিদদের প্রতি অবিচার কমবে। অন্য দিকে, রূপান্তরিতরা জানিয়েছেন তাঁদের প্রতি অবিচার করা হল। প্যারিস অলিম্পিক্সে রূপান্তরিত ক্রীড়াবিদ তুরস্কের ইমান খেলিফের সোনাজয় নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদও পড়েছিলেন।

Donald Trump LA 2028 Olympics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy