Advertisement
E-Paper

Virat Kohli: বিক্রি হচ্ছে কোহলীর গাড়ি, কিনতে গেল কত দাম পড়বে?

বিরাট কোহলী একটা সময়ে যে গাড়িতে চড়তেন, এখন সেই গাড়ির মালিক হতে পারেন যে কেউ। তার জন্য দরকার ১ কোটি ৩৫ লক্ষ টাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৯
বহুমূল্যে কোহলীর গাড়ি।

বহুমূল্যে কোহলীর গাড়ি। ফাইল ছবি

বিরাট কোহলী একটা সময়ে যে গাড়িতে চড়তেন, এখন সেই গাড়ির মালিক হতে পারেন যে কেউ। তার জন্য দরকার ১ কোটি ৩৫ লক্ষ টাকা। কোহলীর ল্যাম্বরঘিনি এখন কোচির একটি দোকানে বিক্রির জন্য রাখা আছে। কলকাতার রাস্তাতেও চলেছে এই গাড়ি।

২০১৫ সালে ল্যাম্বরঘিনির গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটি কিনেছিলেন কোহলী। কিছুদিনের মধ্যে তা বিক্রি করে দেন তিনি। পুদুচেরিতে নথিভুক্ত করা গাড়িটি এখন ১ কোটি ৩৫ লক্ষ টাকায় পাওয়া যাবে।

কোচির যে দোকান গাড়িটি বিক্রি করছে, তার এক কর্তা জানিয়েছেন, ‘‘গাড়িটা ২০১৩ সালের মডেল। কোহলী খুব বেশি ব্যবহার করেননি। মাত্র ১০ হাজার কিলোমিটার চলেছে। ২০২১ সালের জানুয়ারিতে আমরা এটা কলকাতার এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনি।’’

কোহলীর সেই গাড়ি।

কোহলীর সেই গাড়ি।

এই গাড়িটি চার সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩২৪ কিলোমিটার।

Virat Kohli Lamborghini
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy