ফিরোজ শাহ কোটলার পিচ কেমন হবে এখনও সিদ্ধান্ত হয়নি। যেখানে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টেস্ট হবে ৩-৭ ডিসেম্বর। ভারতীয় বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান দলজিৎ সিংহ এ দিন কোটলা পরিদর্শনে যান। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ডের তরফে এখনও পিচ নিয়ে কোনও নির্দেশ আসেনি। দলজিৎ শনিবার কোটলার কিউরেটর অঙ্কিত দত্তের সঙ্গে কথা বলেন। তবে চতুর্থ টেস্টের জন্য কেমন পিচ হবে সে ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন তিনি। রবিবার ডিডিসিএ কার্যকরী প্রেসিডেন্ট চেতন চৌহানের সঙ্গে তাঁর বৈঠকে চতুর্থ টেস্টের পিচ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। হয়তো স্পিন সহায়ক উইকেটই দেওয়া হবে কোটলাতেও।