টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপের খেলা শেষ হওয়ার আগেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২টি দল নিশ্চিত হয়ে গেল। এই ১২ দলের মধ্যে রয়েছে এ বারের প্রতিযোগিতায় না খেলা বাংলাদেশও। বাকি আটটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে।
যে আটটি দল এ বার সুপার এইটে উঠেছে, তারা সরাসরি পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। অর্থাৎ ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ে এবং নিউ জ়িল্যান্ড পরের বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। ২০২৮ বিশ্বকাপের অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া। মিচেল মার্শেরা এ বার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও পরের বার তাঁদের খেলা নিশ্চিত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রমতালিকার ভিত্তিতে বাকি তিনটি দেশের খেলাও নিশ্চিত। চলতি বিশ্বকাপের ফাইনাল আগামী ৮ মার্চ। পরের দিন, ৯ মার্চ ক্রমতালিকায় থাকা প্রথম ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এই হিসাবের মধ্যেই রয়েছে সুপার এইটে ওঠা আট দল এবং অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
এ বার ক্রমতালিকায় প্রথম ১২-র বাইরে থাকা কোনও দল সুপার এইটে ওঠেনি। তাই প্রথম ১২ দলের মধ্যে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকলেও নতুন কোনও দলের ঢুকে পড়ার সুযোগ নেই। এখন টি-টোয়েন্টির ক্রমতালিকায় ন’নম্বরে রয়েছে বাংলাদেশ, ১০ নম্বরে আফগানিস্তান এবং ১২ নম্বরে আয়ারল্যান্ড। ৯ মার্চ নতুন যে ক্রমতালিকা প্রকাশ হবে, তাতেও ১২ দলের মধ্যেই থাকবে এই তিন দেশ। ফলে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের