Advertisement
E-Paper

বাজার থেকে সব্জি এনেই ফ্রিজে ভরেন? গরমে আনাজ সংরক্ষণের নিয়ম আছে, বিশদ জানাল এফএসএসএআই

কাজের ব্যস্ততায় সব্জি, ফল কেটে রাখেন অনেকেই। কিন্তু রাখার ভুলে তা অল্প দিনেই পচে যায়। গরমে সব্জি কী ভাবে সংরক্ষণ করলে তা দীর্ঘ সময়ে তাজা থাকবে, তার নিয়ম আছে। সে নিয়ম বাতলে দিল খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা (এফএসএসএআই)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৫:৩০
FSSAI Issues Guidelines on How to Store Vegetables in Summer to Keep Them Fresh Longer

গরমে সব্জি সংরক্ষণের উপায় জানাল এফএসএসএআই। ছবি: ফ্রিপিক।

গরমের দিনে সব্জি বা ফল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বাজার থেকে কিনে আনার কিছু ক্ষণ পরেই তা শুকিয়ে যায় বা তাতে পচন ধরে। প্রচণ্ড গরম ও অতিরিক্ত আর্দ্রতার কারণে সব্জি তার পুষ্টিগুণও হারিয়ে ফেলে। ফ্রিজে রাখলেও যে তা সতেজ থাকে, তা নয়। আসলে গরমের দিনে সব্জি বা ফল সংরক্ষণের নির্দিষ্ট নিয়ম আছে। বাজার থেকে কাঁচা আনাজ কিনে এনে যদি তা ফ্রিজে ভরে রাখেন, তা হলেও সেটি অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। গরমে সব্জি কী ভাবে সংরক্ষণ করতে হবে সে বিষয়ে খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা বা এফএসএসএআই (ফুড সেফটি অ্যান্ট স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া) একটি নির্দেশিকা জারি করেছে।

সব্জি কী ভাবে সংরক্ষণ করবেন?

১) সব্জি কিনে এনেই ফ্রিজে রাখবেন না। এফএসএসএআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে, কিনে আনা সব্জি আগে ভাল করে ধুতে হবে। নুনজলে ধুলে বেশি ভাল। সেটি শুকিয়ে তার পর ফ্রিজে রাখতে হবে। সব্জির গায়ে জল জমে থাকলে সেখানে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ দ্রুত হয়। এর থেকে সব্জি খুব তাড়াতাড়ি পচে যেতে পারে।

২) সব্জি ধোয়ার পরে তা শুকিয়ে পেপার টাওয়েল বা সুতির কাপড়ে ভাল করে মুড়িয়ে রাখতে হবে কিছু ক্ষণ। পেপার টাওয়েল সব্জি থেকে অতিরিক্ত আর্দ্রতা বা জল শুষে নেবে। এর ফলে সব্জি বা শাকপাতা পচে যাওয়ার আশঙ্কা থাকবে না বা তাতে পোকা ধরবে না।

৩) অনেকেই সব্জি প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ফ্রিজে রাখেন। এ অভ্যাস ক্ষতিকর। সব্জি দীর্ঘ সময় টাটকা রাখতে নেটের ব্যাগে সংরক্ষণ করা ভাল। এফএসএসএআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে, বাতাস চলাচল করতে পারবে, এমন ব্যাগে সব্জি রাখতে হবে আর তা আলাদা করে রাখাই ভাল। সব সব্জি একসঙ্গে একই ব্যাগে রাখলে তা দ্রুত পচে যাওয়ার আশঙ্কা থেকে যাবে।

৪) আপেল, কলা এবং অ্যাভোকাডোর মতো কিছু ফল থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়, যা হাওয়ার সংস্পর্শে এসে ফলে পচন ঘটায়। এই ধরনের ফলগুলিকে সব্জির সংস্পর্শে রাখা উচিত নয়।

Food Safety FSSAI Food Storage Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy