Advertisement
E-Paper

মিশ্রর হ্যাটট্রিক, ব্যর্থ ধোনি

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হর্ষল পটেলের পাঁচ উইকেটের (৫-২১) দাপটে ১০ উইকেটে জিতল হরিয়ানা। যে ম্যাচে হ্যাটট্রিক করেন অমিত মিশ্র (৩-৪)। দুই স্পিনারের দাপটে ৭৫ অলআউট হয়ে যান মিঠুন মানহাসরা। বেঙ্গালুরুতে আবার ঝাড়খণ্ড-কেরল ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি করেন ১৮। তবে সৌরভ তিওয়ারির অপরাজিত ৮৭ রানের দাপটে পাঁচ উইকেটে জেতে ঝাড়খণ্ড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ০২:৪৯

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হর্ষল পটেলের পাঁচ উইকেটের (৫-২১) দাপটে ১০ উইকেটে জিতল হরিয়ানা। যে ম্যাচে হ্যাটট্রিক করেন অমিত মিশ্র (৩-৪)। দুই স্পিনারের দাপটে ৭৫ অলআউট হয়ে যান মিঠুন মানহাসরা। বেঙ্গালুরুতে আবার ঝাড়খণ্ড-কেরল ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি করেন ১৮। তবে সৌরভ তিওয়ারির অপরাজিত ৮৭ রানের দাপটে পাঁচ উইকেটে জেতে ঝাড়খণ্ড। কেরল ২৩৬-৮ করার পর একটা সময় ঝাড়খণ্ড ১২৯-৪ হয়ে গিয়েছিল। অন্য ম্যাচে গুজরাত চার উইকেটে হারাল রেলওয়েজকে। প্রথমে ব্যাট করে অরিন্দম ঘোষের অপরাজিত ৯৬ রানের দাপটে রেলওয়েজ তোলে ২৫৯-৫। প্রাথমিক ব্যাটিং ধস সামলে অক্ষর পটেল (৭৫) ও রুজুল ভট্টের (৭২) দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে জয় পান পার্থিব পটেলরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy