Advertisement
E-Paper

‘ভি সাইন’ দেখিয়ে ছবি বা নিজস্বী? ওত পেতে আছে হ্যাকারেরা, আঙুলের ছাপ হাতিয়ে সর্বস্বান্ত করবে নিমেষে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:১২

ছবি: সংগৃহীত।

‘ভিকট্রি সাইন’ দেখিয়ে ছবি তুলছেন? তাতেও জড়িয়ে আছে তথ্য হাতিয়ে নেওয়ার ভয়। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনও নিজস্বী থেকে সহজেই আঙুলের ছাপ সংগ্রহ করতে পারে হ্যাকাররা। এমনটাই আশঙ্কা করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞেরা। সমাজমাধ্যমে পোস্ট করা বিভিন্ন তারকার নিজস্বীতে থাকা আঙুলের ছাপ নিয়ে তথ্য বার করে হাতেকলমে তা প্রমাণ করে দিয়েছেন নিরাপত্তা গবেষকরা। এই ঘটনাটি নেটমাধ্যমে নজর কাড়তেই বিষয়টি নিয়ে প্রমাদ গুনতে শুরু করেছেন অনেকেই।

নিরাপত্তা বিশেষজ্ঞেরা দেখিয়েছেন, কারও বায়োমেট্রিক তথ্য চুরি করা কতটা সহজ। একটি সাধারণ ‘ভিসাইন’ ছবিতেই কী পরিমাণ আঙুলের ছাপের তথ্য লুকিয়ে থাকে তা-ও বলেছেন তাঁরা। এর মাধ্যমে হ্যাকারেরা কী কী তথ্য হাতিয়ে নিতে পারেন তা জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞেরা। যদি আঙুলের ডগা সরাসরি ক্যামেরার দিকে উন্মুক্ত রেখে লেন্স থেকে প্রায় ১.৫ মিটারের মধ্যে থেকে ছবি তোলা হয়, তা হলে আঙুলের ছাপের তথ্য স্পষ্ট ভাবে বার করে নেওয়াটা তুলনামূলক ভাবে সহজ। ১.৫ মিটার থেকে ৩ মিটার দূর থেকে তোলা ছবি থেকেও আঙুলের ছাপের প্রায় অর্ধেক বিবরণ পাওয়া সম্ভব।

ছবি সম্পাদনা এবং কৃত্রিম মেধার উন্নত প্রযুক্তি ব্যবহার করে খালি চোখে ঝাপসা দেখানো আঙুলের ছাপগুলোকে স্পষ্ট করে তোলা সম্ভব। ফলে নিম্ন-রেজ়োলিউশনের দাগগুলি বিস্তারিত ও ব্যবহারযোগ্য বায়োমেট্রিক ডেটায় পরিণত করা যেতে পারে সহজেই। বিশেষজ্ঞদের সতর্কবাণী, আঙুলের ছাপ এবং মুখের বেশিষ্ট্যের মতো স্থায়ী বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করা যায় না। তাই তথ্যফাঁসের ফলে পরিচয় চুরি এবং আর্থিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, এই তথ্যচুরিতে নাম জড়িয়েছে অপরাধী গোষ্ঠীগুলি এবং চিন, উত্তর কোরিয়া ও রাশিয়ার রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকারদের। বিপুল পরিমাণে তথ্যচুরির আক্রমণ শানানোর জন্য জেমিনি, ক্লড এবং ওপেনএআই-এর মতো সংস্থার বাণিজ্যিক মডেলগুলিকে হাতিয়ার করছে তারা বলে অভিযোগ।

Biometric AI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy