Advertisement
E-Paper

২৬ সেপ্টেম্বর, ১৯৮৯

গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু। ইন্টারমিডিয়েট পাশ করে তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু সঙ্গীতের প্রতি অদম্য টানে তিনি পড়াশোনা ছেড়ে সঙ্গীতকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন।বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রেরণায় অল ইন্ডিয়া রেডিওতে ১৯৩৩ সালে তিনি প্রথম গান রেকর্ডিং করেন। ১৯৩৭-এ তিনি গ্রামোফোন ডিস্ক-এ প্রথম রেকর্ডিং করেন। প্রথম বাংলা ছবি ‘নিমাই সন্ন্যাস’ ও হিন্দি ছবি ‘ইরাদা’তে গান গেয়েছেন। সঙ্গীত পরিচালক হিসাবে তাঁর বাংলা তথা প্রথম ছবি ‘অভিযাত্রী’। পঞ্চাশের দশকের শেষের দিকে তিনি নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। ১৯৫৯-এ তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘নীল আকাশের নীচে’। তাঁর নির্দেশনায় প্রথম বাংলা ছবি ‘অনিন্দিতা’।

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy