Advertisement
E-Paper

কাঁচা আমের স্বাদের আইসক্রিম তৈরি হচ্ছে নোংরা হাতে, ‘বিষাক্ত’ উপাদানে! ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিল নেটপাড়া

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নোংরা হাতে বালতিতে জল এবং সবুজ রাসায়নিকের মতো কোনও তরল মেশানো হচ্ছে। এর পর তা লোহার ছাঁচে ঢেলে জমাট বাঁধার জন্য পাঠানো হচ্ছে। ভিডিয়োয় দাবি উঠেছে যে, এই মিশ্রণটিকে পরে ‘কাঁচা আম’-এর স্বাদের আইসক্রিমে রূপান্তরিত করে বাজারে বিক্রি করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৬:৩৪

ছবি: সংগৃহীত।

গরম পড়তেই আইসক্রিমের চাহিদা তুঙ্গে। নামীদামি সংস্থা বা রাস্তার ধারে ঠেলাগাড়িতে বিক্রি হওয়া রঙিন আইসক্রিমের স্বাদ নিতে উৎসুক হয়ে পড়েন প্রায় সকলেই। বিশেষত গরমে কাঁচা আমের স্বাদের আইসক্রিমগুলির বিক্রি বেশ বেড়ে যায়। তবে সেই সবুজরঙা আমস্বাদের আইসক্রিম তৈরির দৃশ্য দেখলে তা আর মুখে দিতে ইচ্ছে করবে না। অত্যন্ত নোংরা পদ্ধতিতে ও সবুজ রং মিশিয়ে জিভে জল আনা আইসক্রিম তৈরির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নোংরা হাতে একটি বালতিতে জল এবং সবুজ রাসায়নিকের মতো একটি তরল মেশানো হচ্ছে। এর পর তা লোহার ছাঁচে ঢেলে জমাট বাঁধার জন্য পাঠানো হচ্ছে। ভিডিয়োয় দাবি উঠেছে যে, এই মিশ্রণটিকে পরে ‘কাঁচা আম’-এর স্বাদের আইসক্রিমে রূপান্তরিত করে বাজারে বিক্রি করা হয়। এ ছাড়াও যেখানে আইসক্রিমটি তৈরি হচ্ছিল সেখানকার পরিবেশও অস্বাস্থ্যকর। খোলা রাস্তায় প্লাস্টিকের বালতিতে জলের মধ্যে গুঁড়ো রাসায়নিক ও রং ব্যবহার করা হচ্ছিল। এমনকি কোন জল দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে নেটপাড়ায়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকেই পরামর্শ দিয়েছেন, রাস্তার পাশের সস্তা আইসক্রিম ও বরফ খাওয়ার আগে দু’বার ভাবা উচিত।

ইনস্টাগ্রামে ‘উত্তর_প্রদেশ_কেশরী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ওরা আইসক্রিম বিক্রি করছে না, রোগ বিক্রি করছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যাঁরা এ ভাবে শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’’

Mango ice cream
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy