Advertisement
E-Paper

মক্কেল-আইনজীবী লড়াই, আদালতের বাইরেই চলল চেয়ার ছুড়োছুড়ি, মারপিট! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতের বাইরে একটি ক্যাফেটেরিয়ায় ঢুকে হঠাৎই মক্কেলদের মারতে শুরু করেন পাক আইনজীবীরা। আচমকা হানায় তাঁরা থতমত খেয়ে যান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১

ছবি: এক্স থেকে নেওয়া।

আদালতের বাইরে গিয়ে মক্কেলদের বেমক্কা পেটালেন আইনজীবীরা। নিজেদের মধ্যেও মারামারি করলেন। চলল চেয়ার ছোড়াছুড়ি। অচিরেই রণক্ষেত্রে পরিণত হল আদালত চত্বর। সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে এমনই একটি ঘটনার ভিডিয়ো। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি আদালতের বাইরে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। যদিও সেটি কিসের মামলা ছিল, তা স্পষ্ট হয়নি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতের বাইরে একটি ক্যাফেটেরিয়ায় ঢুকে হঠাৎই মক্কেলদের মারতে শুরু করেন পাক আইনজীবীরা। আচমকা হানায় তাঁরা থতমত খেয়ে যান। এর পর ‘যুদ্ধ’ শুরু হয় দু’পক্ষের। কিল-চড়়-ঘুষির পাশাপাশি চলে চেয়ার ছোড়াছুড়িও। কিছু ক্ষণ পরে আইনজীবীরা নিজেদের মধ্যেও মারপিট শুরু করেন। এক মক্কেল মারের চোটে অজ্ঞান হয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গত ৩০ জানুয়ারি। ইতিমধ্যেই অনেক মানুষ ভিডিয়োটি দেখেছেন। বহু বার সেই ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই আইনজীবীদের অপেশাদার আচরণের নিন্দা করেছেন। অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।

Viral Video Pakistan Lawyer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy