Advertisement
E-Paper

স্কেটিং করতে করতে খাবার পরিবেশন! কেরামতি দেখাতে গিয়ে পপাত চ রেস্তরাঁকর্মী, গরম খাবার পড়ল গায়ে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁর মধ্যে খাবার খাচ্ছেন গ্রাহকেরা। এমন সময় এক রেস্তরাঁকর্মীকে কয়েক জন গ্রাহকের জন্য খাবার নিয়ে যেতে দেখা যায়। তবে পায়ে হেঁটে নয়, একের পর এক মানুষকে কাটিয়ে দ্রুত গতিতে স্কেটিং করতে করতে গ্রাহকের টেবিলের কাছে পৌঁছোনোর চেষ্টা করছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:০১
Video shows waiter serving food in a restaurant while skating, lost his balance and fall

ছবি: ইনস্টাগ্রাম।

খাবার পরিবেশন করতে গিয়ে কেরামতি। স্কেটিং করতে করতে গ্রাহকদের কাছে গরম খাবার নিয়ে যাচ্ছিলেন রেস্তরাঁ কর্মী। কিন্তু বিপত্তি বাধল নিয়ন্ত্রণ হারাতেই। গরম খাবার গ্রাহকদের টেবিলে পৌঁছানোর পরিবর্তে উল্টে গেল তাঁর গায়েই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁর মধ্যে খাবার খাচ্ছেন গ্রাহকেরা। এমন সময় এক রেস্তরাঁ কর্মীকে কয়েক জন গ্রাহকের জন্য খাবার নিয়ে যেতে দেখা যায়। তবে পায়ে হেঁটে নয়, একের পর এক মানুষকে কাটিয়ে দ্রুত গতিতে স্কেটিং করতে করতে গ্রাহকের টেবিলের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন তিনি। সে সময়ই বিপত্তি বাধে। ভারসাম্য হারিয়ে ফেলেন রেস্তরাঁ কর্মী। পা পিছলে পড়ে যান তিনি। গরম ধোঁয়া ওঠা খাবার পড়ে যায় রেস্তরাঁ কর্মীর উপরেই। তাঁকে দেখে গ্রাহকদের অনেকেই অবাক হয়ে যান। অনেকেই আবার হেসে ফেলেন। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচদ্যরিয়্যালিটিন্যাশনাল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী দরকার এত কেরামতি করার! গরম খাবার পড়ে গেল তো গায়ে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হয়তো হেঁটে টেবিলে গিয়ে খাবার দিয়ে এল এ ভাবে মুখ পুড়ত না।’’

Viral Video Restaurant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy