Advertisement
E-Paper

আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়জয়কার! চিনে টুর্নামেন্ট জিতে ভারতবন্দনা এমএমএ ফাইটারের, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

এ বছর চিনে অনুষ্ঠিত হয়েছিল ‘রোড টু ইউএফসি’ টুর্নামেন্ট। সেখানে গত বারের চ্যাম্পিয়ন জাপানের রিউহো মিয়াগুচির বিরুদ্ধে চমকপ্রদ জয় পান ভারতীয় এমএমএ ফাইটার চুংরেং।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১১:০৪
Video shows Indian MMA fighter Chungreng Koren started crying after Victory at Road To UFC in China, shouts ‘Bharat Mata Ki Jay’

ছবি: এক্স থেকে নেওয়া।

চিনে ‘রোড টু ইউএফসি’তে চমকপ্রদ জয়ের পর আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় এমএমএ ফাইটার চুংরেং কোরেন|। তাঁর মুখে শোনা গেল ভারতবন্দনাও। আন্তর্জাতিক মঞ্চে জিতে তিনি বলেন, ‘‘ভারতমাতা কী জয়।’’ ভারতীয়দের জন্য গর্বের সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

এ বছর চিনে অনুষ্ঠিত হয়েছিল ‘রোড টু ইউএফসি’ টুর্নামেন্ট। সেখানে গত বারের চ্যাম্পিয়ন জাপানের রিউহো মিয়াগুচির বিরুদ্ধে এক চমকপ্রদ জয় নিশ্চিত করেন ভারতীয় এমএমএ ফাইটার চুংরেং। আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে স্মরণীয় মুহূর্ত তৈরি করেন। মণিপুরের এই এমএমএ ফাইটার শুধু রিংয়ের ভিতরেই তাঁর পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেননি, বরং জয়ের পর আবেগঘন উদ্‌যাপনও সবার মন জয় করে নিয়েছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচ জেতার পর আবেগতাড়িত হয়ে পড়েছেন চুংরেং। কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘‘আমরা এ বার জিতে গেলাম। আমাদের ভারতের জন্য, আমাদের দেশের জন্য। আমরা ভারতের হয়ে লড়ছি। ভারতমাতা কী জয়।’’ তিনি এই কথাগুলি বলার পর দর্শকদের মধ্যে থাকা ভারতীয়েরাও সমস্বরে ‘ভারতমাতা কী জয়’ বলে চিৎকার করেন। চিনের মাটিতে মণিপুরের কোরেনের ভারতবন্দনা ওই ইভেন্টের অন্যতম সেরা মুহূর্ত হয়ে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সোনি স্পোর্টস নেটওয়ার্ক’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর ভারতীয় এমএমএ ফাইটারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘চুংরেং আমাদের সকলের মাথা উঁচু করে দিল। গর্ব হচ্ছে।’’

উল্লেখ্য, এই জয় মিক্সড মার্শাল আর্টসে চুংরেঙের উত্থানের পথে আরও একটি বড় পদক্ষেপ এবং এটি বিশ্ব এমএমএ মঞ্চে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও শক্তিশালী করে। কোরেনের লড়াই-পরবর্তী উদ্‌যাপনের ভাইরাল ভিডিয়োটি ক্রমাগত জনপ্রিয়তা লাভ করছে। আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এই ফাইটারের প্রশংসা করেছেন ভক্তেরা।

Viral Video MMA Fighter UFC Fighter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy