Advertisement
E-Paper

রান্নাঘরের জানলার পাশে উঁকি মারল সিংহ, সকালে ঘুম থেকে উঠে পশুরাজকে দেখে কী করলেন যুবক

বাড়ির দোরগোড়ায় কিনা সিংহ! এমনই কাণ্ড ঘটেছে। সকালে ঘুম থেকে উঠেই সিংহকে দেখতে পেয়ে হতচকিত হয়ে গেলেন যুবক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ২১:৩৭
representative photo of lion

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তখন সবে সকাল হয়েছে। ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক দিতে রান্নাঘরে গিয়েছিলেন এক যুবক। তার পরই ভূত দেখার মতোই যেন বিস্মিত হলেন তিনি। দেখলেন রান্নাঘরের জানলার সামনে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে সিংহ।

পশুরাজ বলে কথা। গর্জন-তর্জন তো তার থাকবেই। সকালে রান্নাঘরের জানলার দিকে চেয়ে গর্জন করছে সিংহটি। তবে ওই যুবক ভয় পাননি। জানলা বন্ধই ছিল। রান্নাঘরে গিয়ে কফি বানাতে কেটলিতে জল গরম করছিলেন তিনি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন দেশের, তা জানা যায়নি।

ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের বাড়ির রান্নাঘরের জানলার বাইরে দাঁড়িয়ে সিংহ। রান্নাঘরে তখন কেটলিতে জল গরম করছেন যুবক। জানলার কাছে যুবক যেতেই সিংহটি লেজ নাড়িয়ে গর্জন করল। মজা করে কেউ কেউ বলছেন, তা হলে সকালে সিংহটিও কি কফি খেতে চেয়েছিল!

Viral Video Lion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy