Advertisement
E-Paper

Viral: হাতে চায়ের গ্লাস, লজ্জায় অবনত মুখ, আফজল-সাবিনার প্রেমকাহিনি এখন ভাইরাল

বাবা-মায়ের অমতে বিয়ে করেছেন ওঁরা। এক জনের বয়স ২১, অন্য জনের ১৯। ছোট থেকেই একে অপরকে ভাল ভাবে চিনতেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১১:২০
আফজল-সাবিনা। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

আফজল-সাবিনা। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

আফজল-সাবিনা। ওঁদের দেখা গেল দিল্লির একটি চায়ের দোকানে। এক গ্লাসে ভাগাভাগি করে চা খাচ্ছেন। লজ্জায় অবনত মাথা সাবিনার, ওঁর দিকে তাকিয়ে মুচকি হাসি আফজলের। চা ভর্তি একটি গ্লাস দু’জনের ধরে রেখেছেন। সম্প্রতি এই ছবিটি ভাইরাল হয়েছে। আর এই ছবিই ওঁদের ভালবাসার কাহিনি তুলে ধরেছে। যে কাহিনি নেটাগরিকদের মন ছুঁয়েছে।বাবা-মায়ের অমতে বিয়ে করেছেন ওঁরা। এক জনের বয়স ২১, অন্য জনের ১৯। ছোট থেকেই একে অপরকে ভাল ভাবে চিনতেন। কিন্তু ওঁদের প্রেমসফর শুরু হয়েছে ২০১৯ সালে। সাবিনার বাবা-মা চাইতেন না অফজলের সঙ্গে মেয়ে মেলামেশা করুক। আফজল দিনমজুরের কাজ করেন। দিনে ৩০০ টাকা আয়।

কিন্তু ওই যে কথায় আছে, প্রেম কোনও কিছুতে বাধা মানে না! আফজল-সাবিনাও এক দিন সব বাঁধন ছিঁড়ে নিজেদের মতো বাঁচার রাস্তা খুঁজে নিলেন। পালিয়ে একটি পার্কে ওঁরা বিয়ে সারেন। কয়েক জন বন্ধু-বান্ধব হাজির ছিলেন।

আফজল-সাবিনা এখন একটি ঘর ভাড়া করে থাকেন সরাই কেলাতে। দু’জনের পছন্দের জিনিস চা। যখনই কোথাও চা খান, এক গ্লাসেই। আফজলের মতে, এতে নাকি ভালবাসা বাড়ে, অন্তরের টান বাড়ে। তাই ওঁরা এক থালাতেও ভাগাভাগি করে খান।

Love Affair Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy