Advertisement
E-Paper

জমির ফসল খেল গবাদি পশু, তাই নিয়ে বিবাদ দুই প্রতিবেশীর, রানিনগরে বোমাবাজি, হত ২

বজলু এবং তাঁর দলবল অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় বেলিনা এবং সুজনের উপর। বোমা এবং ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয় বেলিনা এবং সুজনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ২২:৪৯
শোকার্ত বেলিনা বিবি এবং সুজন শেখের পরিবার।

শোকার্ত বেলিনা বিবি এবং সুজন শেখের পরিবার। নিজস্ব চিত্র

জমির ফসল খেয়ে নিয়েছে গবাদি পশু। আর তা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ গড়াল খুনোখুনিতে। মুর্শিদাবাদের রানিনগরে বোমা এবং ধারাল অস্ত্রের আঘাতে নিহত হলেন এক মহিলা-সহ ২। মঙ্গলবার এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যার আগে নিজেদের চাষের জমিতে গবাদি পশু চরতে দেখেন রানিনগর থানার বাঁশগাড়া গ্রামের বাসিন্দা বেলিনা বিবি এবং সুজন শেখ। তার প্রতিবাদ করেন তাঁরা। তা নিয়ে তাঁদের সঙ্গে প্রতিবেশী বজলু শেখের বচসা বাধে। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর মাঝেই বজলু এবং তাঁর দলবল অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় বেলিনা এবং সুজনের উপর। বোমা এবং ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয় বেলিনা এবং সুজনের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Deaths Bombing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy