Advertisement
E-Paper

আইনজীবীদের আলোচনা সভা

দীর্ঘ দিন পরে এক মঞ্চে দেখা গেল বসিরহাটের দুই কংগ্রেস নেতা অসিত মজুমদার এবং অমিত মজুমদারকে। কয়েক মাস আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অমিতবাবুকে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতি বলে ঘোষণা করেন।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০১:১০

দীর্ঘ দিন পরে এক মঞ্চে দেখা গেল বসিরহাটের দুই কংগ্রেস নেতা অসিত মজুমদার এবং অমিত মজুমদারকে। কয়েক মাস আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অমিতবাবুকে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতি বলে ঘোষণা করেন। যদিও অসিতবাবু তারপর থেকে দাবি করেন, আসলে তিনিই জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতি। এরপর থেকেই তাঁদের এক মঞ্চে দেখা যায়নি। রবিবার বসিরহাটের রবীন্দ্রভবনে সারা ভারত আইনজীবি সঙ্ঘের বসিরহাট শাখার উদ্যোগে ‘আক্রান্ত গণতন্ত্র, এসো জোট বাঁধি, প্রতিরোধ করি’ শীর্ষক একটি আলোচনা সভা হয়। সেখানেই দীর্ঘদিন বাদে দু’জন এক মঞ্চে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। আলোচকেরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। অরুণাভবাবু দাবি করেন, ‘‘রাজ্যে একটিও কারখানা হয়নি। বেকারেরা চাকরি পায়নি। মুখ্যমন্ত্রী কেবল মিথ্যা কথা বলে চলেছেন।’’ এ দিন আইনজীবী সংগঠনের ব্যানারে আলোচনা সভা হলেও রবীন্দ্র ভবনের বাইরে কংগ্রেস এবং বামেদের শ্রমিক, ছাত্র এবং যুব সংগঠনের পতাকা লাগানো ছিল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy