২০০২ সালের তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ৬৮ বছরের নাজিতুল মোল্লা। এমনিতে অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে ফিরে নাকে নল লাগানো অবস্থায় শুনানিতে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন। শনিবার হাসপাতালে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরেচক এলাকার ওই বাসিন্দার। পরিবারের দাবি, অসুস্থ বৃদ্ধের প্রাণ কাড়ল ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা জনিত আতঙ্ক। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পরিবার সূত্রে খবর, গত বছরের ২০ ডিসেম্বর কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল জয়নগরের বৃদ্ধকে। এর মধ্যে তাঁর নামে এসআইআরের নোটিস যায় বাড়়িতে। গত ২৮ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয় নাজিতুলকে। নাকে নল লাগানো অবস্থায় বাড়ি ফেরেন তিনি। এর পর গত ৩১ ডিসেম্বর শুনানিতে উপস্থিত হয়েছিলেন।
কিন্তু শুনানি থেকে বাড়ি ফিরে আবার শারীরিক অবস্থার অবনতি হয় নাজিতুলের। বাড়িতে রাখা ঠিক হচ্ছে না ভেবে পরিবারের সদস্যেরা ২ জানুয়ারি আবার হাসপাতালে ভর্তি করান বৃদ্ধকে। শনিবার চিত্তরঞ্জন হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
নাজিতুলের পরিবারের এক সদস্যের কথায়, ‘‘উনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। ঠিক এই সময়ই আসে এসআইআরের শুনানির ডাক। শারীরিক অবস্থা উপেক্ষা করেই নাকে অক্সিজেনের নল গুঁজে শুনানিতে হাজির হয়েছিলেন উনি। কিন্তু ওই যাতায়াতের ধকল নিতে পারেনি শরীর।’’ পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন নাজিতুল। শারীরিক পরিস্থিতির সঙ্গে মানসিক চাপও তাঁর মৃত্যুর কারণ। বাড়ির লোকের কথায়, ‘‘এসআইআর কেড়ে নিল মানুষটাকে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা