E-Paper

ভাঙড়ে ফের বোমা উদ্ধার, শুরু রাজনৈতিক চাপানউতোর

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ঘটনার দিন রাতে ওই এলাকায় দু’টি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাগ দু’টি খুলে দেখে, তার মধ্যে বোমা রাখা আছে। কী ভাবে ওই এলাকায় এত বোমা এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৯:২৫

—প্রতীকী চিত্র।

ফের বোমা মিলল ভাঙড়ে। শনিবার রাতে উত্তর কাশীপুর থানা এলাকার পূর্বপাড়ায় একটি খেত থেকে সাতটি তাজা বোমাউদ্ধার করেছে পুলিশ। বোমা উদ্ধারের এই ঘটনায় একে অন্যের উপর দোষারোপ করছে তৃণমূলএবং আইএসএফ।

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ঘটনার দিন রাতে ওই এলাকায় দু’টি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাগ দু’টি খুলে দেখে, তার মধ্যে বোমা রাখা আছে। কী ভাবে ওই এলাকায় এত বোমা এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে বিজয়গঞ্জ বাজার থানার বামুনিয়া এলাকা থেকে এক দিনে ৮৪টি বোমা ও একটি এক নলা বন্দুক উদ্ধার করেছিল পুলিশ। তার পর উত্তর কাশীপুর থানার চণ্ডীহাট ও পোলেরহাট থানা এলাকা থেকেও গত এক মাসে দুশোটির বেশি বোমা উদ্ধার করেছে পুলিশ।

ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা আইএসফকে নিশানাকরে বলেন, “ভোটের সময়েওরা এলাকা অশান্ত করতে এইসব বোমা মজুত করছে। আবারকিছু ক্ষেত্রে বোমা রেখে দিয়েআমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টাও করছে। এমনকি আমাদের নেতার বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমা ছুঁড়ছে। পুলিশকে বলব নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।”

অভিযোগ উড়িয়ে দিয়ে আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক বলেন, “ওরাএলাকা অশান্ত করতে বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা বানাচ্ছে। ইতিমধ্যে বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণে এক জনের মৃত্যুওহয়েছে। ওই ঘটনায় তিন জনগুরুতর জখম হয়েছেন। ওদেরপাশে লোক না থাকায় এই সব করছে। আমাদের দাবি মেনে ভাঙড়ের বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bhangar Bomb Recovered Bombs

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy