Advertisement
E-Paper

Bomb: ভাটপাড়ায় নির্মীয়মাণ বাড়িতে লুকিয়ে রাখা ৫০টি বোমা উদ্ধার করল পুলিশ

শুক্রবার ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৬:৪৩
উদ্ধার হওয়া বোমা।

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে পুলিশ প্রায় ৫০টি তাজা বোমা উদ্ধার করল। যা ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে, জানা গিয়েছে আট নম্বর ওয়ার্ডের তিন নম্বর গলির ওই নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির নীচ থেকে বোমাগুলি উদ্ধার করেন ভাটপাড়া থানার পুলিশকর্মীরা।

প্রসঙ্গত, শুক্রবার ৮ নম্বর ওয়ার্ডেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে ছিল। শনিবার ওই এলাকার অদূরে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করা হল। পুলিশ সূত্রের খবর, স্থানীয় সূত্রে খবর পেয়ে ‘বম্ব ডিসপোজাল স্কোয়াড’ এসে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

bomb Bhatpara North 24 Paraganas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy