Advertisement
E-Paper

নিখোঁজ বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে দিল পুলিশ

পুলিশ জানিয়েছে, বছর বাহাত্তরের ওই বৃদ্ধ তিনকড়ি মজুমদারের বাড়ি গোবরডাঙার চণ্ডীতলার বার্মা কলোনিতে। তিনি বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির লোক পুলিশকে জানান, সকালে বাজারে বেরিয়ে আর ফেরেননি তিনকড়ি।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০১:৩৭
ফিরলেন তিনকড়ি। নিজস্ব চিত্র

ফিরলেন তিনকড়ি। নিজস্ব চিত্র

গাড়ি নিয়ে রাতে টহল দিতে বেরিয়েছিলেন বসিরহাট থানার আইসি। রাস্তায় এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। সামনে যেতেই বুঝতে পারেন, বৃদ্ধের গায়ে জ্বর। তাঁকে পুলিশের গাড়ি করে থানায় নিয়ে আনা হয়। চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দেন আইসি প্রেমাশিস চট্টরাজ।

পুলিশ জানিয়েছে, বছর বাহাত্তরের ওই বৃদ্ধ তিনকড়ি মজুমদারের বাড়ি গোবরডাঙার চণ্ডীতলার বার্মা কলোনিতে। তিনি বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির লোক পুলিশকে জানান, সকালে বাজারে বেরিয়ে আর ফেরেননি তিনকড়ি। আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজ নেওয়া হচ্ছিল বলে জানান তাঁর আত্মীয়েরা।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ ভ্যাবলা স্টেশনের পাশে টহল দিতে বেরিয়ে ওই বৃদ্ধকে দেখা যায়। প্রথমে পুলিশ ভেবেছিল, বৃদ্ধ কোথাও যাবেন বলে ভ্যান বা রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। পরে হরিশপুরের কাছে টহল দেওয়ার সময়ে আইসি দেখতে পান, রাস্তার পাশে শুয়ে পড়েছেন ওই বৃদ্ধ। আইসি বলেন, ‘‘গাড়ি থেকে নেমে পরিচয় জিজ্ঞাসা করতেই বুঝতে পারি, উনি অসুস্থ। গাড়ি করে থানায় নিয়ে আসা হয়।’’ চিকিৎসার সঙ্গে সঙ্গে তাঁর খাবারের ব্যবস্থা করা হয়। বাড়ির ঠিকানা জেনে যোগাযোগ করা হয় গোবরডাঙা থানায়। দুই নাতি এসে নিয়ে যান তিনকড়িকে।

নাতিরা জানালেন, তিন মেয়ে, জামাই এবং নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার তিনকড়ির। কিন্তু বয়সজনিত কারণে সব কথা সব সময়ে মনে রাখতে পারেন না। স্ত্রীর মৃত্যুর পরে আরও অসুস্থ হয়ে পড়েছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নিখোঁজ দাদুকে ফিরে পেয়ে পুলিশের প্রশংসা করেন অনুপ মণ্ডল ও রঞ্জন দাস নামে তাঁর দুই নাতি। বলেন, ‘‘পুলিশকে এত দিন ভয়ের চোখে দেখতাম। দাদুকে খুঁজে দেওয়ায় পুলিশের কাজে আমরা খুশি।’’

West Bengal police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy