Advertisement
E-Paper

তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে আবার উত্তপ্ত ভাঙড়, এলাকায় বোমাবাজির অভিযোগ

সোমবার রাতে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ ঘটে ভাঙড়ের মাঝেরআইট এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১২:২১
TMC and ISF workers engaged in clash at Bhangar

সংঘর্ষের খবর পেয়ে মাঝেরআইটে পুলিশ। — নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে আবার উত্তেজনা ছড়াল ভাঙড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ ঘটে ভাঙড়ের মাঝেরআইট এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয়। দু’পক্ষের সমর্থকদের কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। তবে প্রাথমিক ভাবে পুলিশ এলাকায় ঢুকতে পারেনি বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি। যদিও গভীর রাতে এলাকায় ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইএসএফের অভিযোগ, তৃণমূল নেতাদের নির্দেশে পুলিশ বেছে বেছে তাদের কর্মীদের আটক করছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। ভাঙড়-১ এবং ভাঙড়-২ ব্লক জুড়ে কয়েক দফায় সেই সংঘর্ষে তিন জনের মৃত্যুও হয় ওই পর্বে। তার পর আবার নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে।

Bhangar TMC ISF Political Clash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy