Advertisement
E-Paper

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালক ছাত্রের

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার উত্তর গনিপুরে ফুটবল খেলার পর স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল দুই নাবালক ছাত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ২৩:২১

প্রতীকী ছবি।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার উত্তর গনিপুরে ফুটবল খেলার পর স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল দুই নাবালক ছাত্র। এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাদের দু’জনকে উদ্ধার করে। তড়িঘড়ি দুই নাবালক ছাত্রকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম নয়ন পটুয়ার (১২) এবং সুমিত থাপা (১৪)।

স্থানীয় সূত্রে খবর, দুই নাবালকই গনিপুর শীতলাতলা হাই স্কুলের ছাত্র। রোজকার মতোই দুই নাবালক মাঠে ফুটবল খেলে স্নান করতে যায় পাশের একটি পুকুরে। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। সুমিত জলে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে যায় নয়ন। সেই সময় দু’জনেই তলিয়ে যায় পুকুরে। ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার তদন্ত করছে পুলিশ। বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ যায় ও তাদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যায়।’’

Child Drown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy