Advertisement
E-Paper

কড়াকড়ির বিধি পালনে প্রশাসনের প্রখর নজরদারি দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে

নবান্ন থেকে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারির পর তা কার্যকর করতে রাস্তায় নেমেছে জেলা প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৬:৩৪
প্রশাসনের কড়া নজরদারি।

প্রশাসনের কড়া নজরদারি। নিজস্ব চিত্র।

নবান্ন থেকে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারির পর তা কার্যকর করতে রাস্তায় নেমেছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দেখা গেল সেই ছবি।

কড়াকড়ি ফিরিয়ে আনতে সকাল ১০ বাজতেই রাস্তায় নামে এনফোর্সমেন্ট দল। ডায়মন্ড হারবারে এই দলকে নেতৃত্ব দিয়েছেন সেখানকার মহকুমা শাসক। সেখানে ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’ধারে থাকা দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১০টা বাজার পরই একের পর এক দোকান বন্ধ করতে বলেন মহকুমা শাসক নিজেই। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখায় বেশ কয়েকজন দোকানদারকে ধমকও দেন মহকুমা শাসক সুকান্ত সাহা। আইন অমান্য করায় ৪ জনকে আটকও করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পাশাপাশি বাজারে সাধারণ মানুষের হাতে মাস্কও তুলে দিয়েছেন মহকুমা শাসক।

ডায়মন্ড হারবারের মতো বারুইপুর, জয়নগর, সাগর-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও এ ভাবে অভিযান চালানো হবে।

District magistrate COVID Restriction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy