Advertisement
E-Paper

দু’দিন নিখোঁজের পর কালভার্টের নীচে মিলল যুবকের পচাগলা দেহ! গোবরডাঙায় চাঞ্চল্য

পরিবারের অভিযোগ, রাজেশের ফোন থেকে একটি ফোন এসেছিল। এক জন বলেছিলেন, ‘‘জিআরপি থেকে বলছি। টাকা পাঠান।’’ এর পর পুলিশের দ্বারস্থ হন যুবকের বাবা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৬
Young man’s body found after 2 days of missing

শুক্রবার রাতেই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। এই খবর পৌঁছতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পড়ে এলাকায়। —প্রতীকী চিত্র।

৪৮ ঘণ্টার বেশি সময় নিখোঁজ ছিল এক যুবক। শেষে পেশায় টোটোচালক ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা এলাকায় যশোর রোডের পাশে একটি কালভার্টের নীচে ওই যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর মুখে এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল। বয়স ২৫ বছর। বাড়ি গোবরডাঙা থানার খাটুরা বিবেকপাড়া এলাকায়।

মৃতের বাবা জানান, বুধবার সকাল ১০টা নাগাদ ছেলে বাড়িতে আসে এবং মাকে বলে ভাত রান্না করার কথা। দু’মুঠো ভাত খেয়েই টোটো নিয়ে বেরোবেন বলে জানান ছেলে। খাওয়া-দাওয়া করেই টোটো স্ট্যান্ডে চলে যান। কিন্তু তার পর ছেলে আর বাড়ি ফেরেননি।

বুধবার বেলা ২টো নাগাদ ছেলের ফোন থেকে বাবার কাছে একটি ফোন আসে। ও প্রান্ত থেকে বলা হয়, ‘‘জিআরপি থেকে বলছি। ২,৫০০ টাকা ফোনপে (অনলাইন পেমেন্ট অ্যাপ) করে পাঠান।’’ তাতেই সন্দেহ হয় পরিবারের। জিআরপি কোনও কারণে ধরলে কেন ফোন করে টাকা চাইবে? ভাবতে থাকেন বৃদ্ধ। সাতপাঁচ ভেবে বুধবার সন্ধ্যায় সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে গোবরডাঙা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এর পর শুক্রবার রাতেই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। এই খবর পৌঁছতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পড়ে এলাকায়। অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Murder Crime Gobordanga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy