Advertisement
E-Paper

জামিন হল ৩২ জনের

ফকিরচাঁদ কলেজে ঢুকে ভাঙচুর, মারধরে অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠীর ৩২ জনের জামিন হল শুক্রবার। ঘটনায় অভিযুক্ত বিধায়ক দীপক হালদারের ঘনিষ্ঠ অমিত সাহা, দিবাকর দাস-সহ ১৫ জন এ দিন ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৩

ফকিরচাঁদ কলেজে ঢুকে ভাঙচুর, মারধরে অভিযুক্ত তৃণমূলের দুই গোষ্ঠীর ৩২ জনের জামিন হল শুক্রবার। ঘটনায় অভিযুক্ত বিধায়ক দীপক হালদারের ঘনিষ্ঠ অমিত সাহা, দিবাকর দাস-সহ ১৫ জন এ দিন ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। বিধায়কের বিরুদ্ধ-গোষ্ঠীর মনমোহিনী বিশ্বাস, দেবকী হালদারেরাও জামিন নেন একই ভাবে। এ দিনও দীপকবাবু দাবি করেন, তিনি দলের তরফে সাসপেনশনের চিঠি পাননি। অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন বিধায়ক-বিরোধী গোষ্ঠীর নেতা উমাপদ পুরকাইত এ দিনই ছাড়া পান। দু’জনেরই কলকাতায় গিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy