Advertisement
E-Paper

হাবরায় ফল খেয়ে অসুস্থ ২৭

দাম ভেবে এক ধরনের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮ থেকে ১৪ বছরের অন্তত ২৭টি ছেলেমেয়ে। রবিবার বিকেলে হাবরার উত্তর হাবরা এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ০২:১৯
অসুস্থদের পাশে  খাদ্যমন্ত্রী।

অসুস্থদের পাশে খাদ্যমন্ত্রী।

বাদাম ভেবে এক ধরনের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮ থেকে ১৪ বছরের অন্তত ২৭টি ছেলেমেয়ে। রবিবার বিকেলে হাবরার উত্তর হাবরা এলাকার ঘটনা। অসুস্থদের হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল থেকেই ওই এলাকায় স্থানীয় সেবা সঙ্ঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। এলাকার ছোটরা যোগ দিয়েছিল। একটি গাছে বাদামের মতো দেখতে ফল দেখে তা পেড়ে খায় ওই কচিকাঁচারা। তার পরেই তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। তাঁদের হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যায় হাসপাতালে অসুস্থদের দেখতে যানে বিধায়ক ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সকলের স্যালাইন চলছে। অনেকের আবার মাথায় যন্ত্রণাও হয়। অবস্থার অবনতি হওয়ায় ন’জনকে বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে। জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘অসুস্থদের চিকিৎসার পাশাপাশি যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। কী ফল খেয়েছিল তা শনাক্ত করে দেখা হচ্ছে।’’ এলাকাবাসী অবশ্য মনে করছেন, ওই কচিকাঁচারা ভেরেন্ডা গাছের ফল খেয়েছিল। যা বিষাক্ত। এ দিন হাসপাতালে যান বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে সেখানে ঢুকতে দেয়নি। ফলে, তিনি অসুস্থদের দেখতে পাননি। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy