Advertisement
E-Paper

মনোজদের ‘বাড়ি’ বদলে যাচ্ছে সোমবার! দেড় যুগ পর সিইও দফতর নতুন ঠিকানায়, বর্তমান অফিসে শনিবারের পর তালা

সিইও অফিস রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনে। অতীতে এই অফিস ছিল মহাকরণে (রাইটার্স ব্লিন্ডিং)। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর ওই ঠিকানা বদল হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৭:০২
Address of the state CEO\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s office is changing, work will begin in the new building from Monday

সিইও মনোজ আগরওয়ালদের অফিস উঠে যাচ্ছে নতুন ঠিকানায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২১, নেতাজি সুভাষ রোড, কলকাতা ৭০০০০১। বামারলরির বিল্ডিং। তারই দোতলা ও তিন তলায় রয়েছে রাজ্যের নির্বাচনী আধিকারিক (সিইও) অফিস। বছর ১৮ ধরে এই ঠিকানাতেই সিইও অফিসের কাজ চলছে। কিন্তু সোমবার থেকে ওই অফিসের ঠিকানা বদলে যাচ্ছে। শনিবারই পুরনো ঠিকানায় শেষ বার কাজ হবে সেখানে।

সিইও অফিসের ঠিকানাবদল নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। প্রথমত, বর্তমানে যেখানে অফিস রয়েছে, সেখানে জায়গার অভাব। অফিসে আধিকারিক-কর্মীর সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। শুধু তা-ই নয়, একই সঙ্গে ওই অফিসে সুরক্ষা ব্যবস্থা নিয়েও অভিযোগ ছিল। সব দিক বিবেচনা করেই ঠিকানা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিইও অফিসের নতুন ঠিকানা হচ্ছে ১৩, স্ট্র্যান্ড রোড, কলকাতা ৭০০০০১। ওই ঠিকানায় রয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র ভবন। সেই ভবনেই নতুন অফিস হবে রাজ্যের সিইও দফতরের। শুক্রবার থেকেই অফিস বদলির কাজ শুরু হয়ে গিয়েছে। শনিবার পুরনো ঠিকানায় শেষ বার সিইও অফিসের কাজ হবে। সোমবার থেকে পুরোদমে নতুন অফিসে কাজ করবেন আধিকারিকেরা।

সিইও অফিস রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনে। অতীতে এই অফিস ছিল মহাকরণে (রাইটার্স ব্লিন্ডিং)। পরে অফিস উঠে যায় বামারলরির ব্লিন্ডিংয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অনেক নির্বাচনই পরিচালনা হয়েছে সেখান থেকে। তবে রাজ্যের বিধাসভা নির্বাচন শুরুর আগেই সিইও অফিসের ঠিকানা বদলে গেল।

উল্লেখ্য, রাজ্য সরকারের অধীন থেকে সরে স্বতন্ত্র দফতর হতে চায় সিইও দফতর। সেই মর্মে অতীতে রাজ্য সরকারকে চিঠিও দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। কিন্তু কমিশনের সেই আবেদনে সাড়া দেয়নি মমতার সরকার। ফলে দফতর আগের মতোই রাজ্য সরকারের অধীনেই থাকছে। কিন্তু ঠিকানা বদলে অফিস চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এক সংস্থার ভবনে!

CEO Office West Bengal CEO Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy