বারবার জমি চাওয়া সত্ত্বেও ‘নমামি গঙ্গে’ প্রকল্পের জন্য তৃণমূল সরকার জমি দিতে অস্বীকার করেছিল বলে তোপ দাগলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল। বৃহস্পতিবার মার্চেন্টস চেম্বারের অনুষ্ঠানে তাঁর অভিযোগ, জমি না মেলায় শহরে গঙ্গার উপর পাঁচটি বর্জ্য শোধনাগার প্ল্যান্ট তৈরি করা যায়নি। শোধনাগার না হলে গঙ্গা পরিষ্কার রাখা সম্ভব নয়। এ নিয়ে বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন পাটিল। রাজ্যের পুর-নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ, আগের সরকার কেন্দ্রের কোনও প্রকল্পে যোগ না দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানিয়েছে। বর্তমান সরকার নমামি গঙ্গে চালু ছাড়াও, নদী দূষণ রোধ, স্বচ্ছতা, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দু’টি ডলফিন পার্ক-সহ একাধিক প্রকল্প চালুর আবেদন করবে। তিনি আরও জানান, রাজ্যে গৃহস্থালির জলের ক্ষেত্রে মিটার না বসলেও, বাণিজ্যিক এবং সংস্থাগুলির জলে তা বসবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)