E-Paper

জিপিএস অ্যাপ নয়, আশা কর্মীদের আশ্বাস

সংগঠনের রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিনের বক্তব্য, জিপিএস অ্যাপ বসিয়ে তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা যাবে না, এই দাবি সরকার মেনে নিয়েছে। তবে মোবাইলে অ্যাপ মারফত আশা কর্মীদের তথ্য আপলোডের ব্যবস্থা চালু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:১২
সরকারের কাছে দাবি জানানোর পরে আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের প্রতিনিধিরা।

সরকারের কাছে দাবি জানানোর পরে আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের প্রতিনিধিরা। — নিজস্ব চিত্র।

মোবাইলে জিপিএস অ্যাপ বসিয়ে নিজেদের গতিবিধির খবর জানাতে হবে না আশা কর্মীদের। স্বাস্থ্য ভবনে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করে তেমনই আশ্বাস মিলেছে বলে দাবি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের। সংগঠনের রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিনের বক্তব্য, জিপিএস অ্যাপ বসিয়ে তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা যাবে না, এই দাবি সরকার মেনে নিয়েছে। তবে মোবাইলে অ্যাপ মারফত আশা কর্মীদের তথ্য আপলোডের ব্যবস্থা চালু হবে এবং মোবাইল ব্যবহারের খরচ বাবদ তাঁদের ৩০০ টাকা করে দেওয়াও হবে। সাবিনা বলেছেন, আশা কর্মীদের ২৬ হাজার টাকা মজুরি, ইনসেনটিভের টাকা প্রদান-সহ জরুরি কিছু না মানা হলে তাঁরা ভবিষ্যতে ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Asha Workers ASHA GPS System GPS Tracker

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy