Advertisement
E-Paper

জমি বিবাদের জেরে খুন! বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বিহার পুলিশ

ধৃতকে শনিবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির হয়। তদন্তের প্রয়োজনে তাঁকে বিহারে নিয়ে যেতে ৩ দিন ট্রানজিট রিমাণ্ডের আবেদন জানায় নাথনগর থানার তদন্তকারী অফিসার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২২:৩২

ফাইল চিত্র।

জমি বিবাদে এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তকে বর্ধমান থেকে গ্রেফতার করল বিহার পুলিশ। ধৃতের নাম ইরশাদ হোসেন। বিহারের ভাগলপুরের নাথনগর থানার মোমিনতোলা এলাকায় তাঁর আদি বাড়ি।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর বর্ধমান থানার দুবরাজদিঘিতে বাড়ি ভাড়া নিয়ে গা-ঢাকা দিয়েছিলেন ইরশাদ। শনিবার সকালে সেই ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃতকে শনিবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির হয়। তদন্তের প্রয়োজনে তাঁকে বিহারে নিয়ে যেতে ৩ দিন ট্রানজিট রিমাণ্ডের আবেদন জানায় নাথনগর থানার তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম। নির্ধারিত সময়ের মধ্যে ধৃতকে ভাগলপুরের সিজেএম আদালতে হাজির করিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সিজেএম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে জমি বিবাদের জেরে মোমিনতোলা থানা এলাকার এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। ১৫ সেপ্টেম্বর নাথনগর থানায় সেই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে পরিকল্পনা করে খুন ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে থানা। তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খুনে ইরশাদের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিশ। ঘটনার পরই মোবাইল বন্ধ করে তিনি গা-ঢাকা দেন। পরে মোবাইলের সূত্র ধরে ইরশাদ বর্ধমানে গা-ঢাকা দিয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ।

arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy