Advertisement
E-Paper

চিকিৎসকের পায়ে কামড় সাপের! বর্ধমানের হাসপাতালে হুড়োহুড়ি রোগীদের মধ্যে

হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল অফিসার জসিমউদ্দিন মল্লিক হাসপাতালের যে ঘরে বসে কাজ করছিলেন, সেই ঘরটি বেশ পুরনো। চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকার সময় জসিমউদ্দিনের পায়ে একটি সাপ ছোবল মারে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ২১:২৭
Snake bites Doctor in Hospital in Mangalkot

—প্রতীকী চিত্র।

হাসপাতালের একটি ঘরে বসেছিলেন চিকিৎসক। পায়ে কিছু উঠছে অনুভব করে চেয়ার থেকে উঠে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে তাঁকে কামড় দেয় একটি সাপ। মঙ্গলবার এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আকান্ত চিকিৎসকের নাম জসিমউদ্দিন মল্লিক। সাপের কামড়ের পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল অফিসার জসিমউদ্দিন মল্লিক হাসপাতালের যে ঘরে বসে কাজ করছিলেন, সেই ঘরটি বেশ পুরনো। চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকার সময় জসিমউদ্দিনের পায়ে একটি সাপ ছোবল মারে। পা সরিয়ে সাপটিকে দেখতে পান ওই চিকিৎসক। তিনি নিজেই হাসপাতালের কর্মীদের হাঁকডাক করেন। তার পর সাপটিকে ধরে হয়। বিষয়টি ফোনে বিএমওএইচকে জানানো হয়। তবে পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, যে সাপটি চিকিৎসককে কামড়েছে, সেটি চিতি প্রজাতির নির্বিষ সাপ। আহত জসিমউদ্দিনও বর্তমানে সুস্থ রয়েছেন।

উল্লেখ্য, নতুনহাটের মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণের কাজ শেষের দিকে। কিছু দিনের মধ্যেই নতুন ভবনে হাসপাতাল স্থানান্তরিত হওয়ার কথা। এখন পুরনো ভবনেই হাসপাতালটি চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, পুরনো ভবনের অবস্থা বেহাল। এই বর্ষার মরসুমে সাপের উপদ্রব বেড়েছে।

Snake Biting doctor Mangolkot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy