তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার নতুন অভিযোগ উঠল। অভিষেকের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে সাংসদের নামাঙ্কিত বয়স্কদের জন্য পেনশন উদ্যোগের (পোশাকি নাম ‘শ্রদ্ধার্ঘ্য’) টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিজিৎ ২০২৪-এর লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থীও ছিলেন।
সংশ্লিষ্ট প্রকল্পের জন্য তহবিল, পরিচালনা, উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ‘শ্রদ্ধার্ঘ্যে’র অধীনে অন্তত ৭৬ হাজার প্রবীণ প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন। এর জন্য বছরে খরচ হচ্ছে প্রায় প্রায় ৯১.২ কোটি টাকা। অভিজিতের বক্তব্য, ‘এত বড় আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা জরুরি। কিন্তু এখানে অডিট করা আর্থিক বিবরণী, উপভোক্তাদের তালিকা-সহ নানা বিষয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি।’ গত রাজ্য সরকারের আমলে ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরকারি বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য অভিষেকের ‘শ্রদ্ধার্ঘ্য’ উদ্যোগে ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। পুলিশের কাছে প্রয়োজনে বিষয়টি আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে আনার মতো দাবিও তোলা হয়েছে। অভিজিৎ বলেছেন, “এই কর্মসূচি কতটা স্বচ্ছ, আইন-সম্মত, সেটা দেখা হোক।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)