দু’টি বাসের রেষারেষির জেরে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হয়েছেন ১০-১২ জন। আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। সোমবার এই ঘটনা ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের কাছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার একটি মিনি বাস এবং বরাকর-বাঁকুড়া গামী একটি বড় বাসের মধ্যে রেষারেষি চলছিল বরাকরের জিটি রোডে। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বড় বাসটি মিনি বাসের পিছনে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই ধাক্কার জেরে মিনি বাসটি ছিটকে গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে। তার জেরে দু’টি বাসেরই কয়েক জন যাত্রী জখম হন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুন:
-
স্ত্রীকে খুন করলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, গুলি চালিয়ে মারলেন নিজেকেও
-
পড়া থেমেছিল মাঝপথে, বিড়ি বেঁধে খরচ চালাতেন, কেরলের সুরেন্দ্রণ এখন আমেরিকার জেলা বিচারক
-
হাই কোর্টে হাতাহাতি! মান্থাকে বয়কট নিয়ে জরুরি বৈঠক প্রধান বিচারপতির, দু’ঘণ্টা পর বসল এজলাস
-
‘তখনও শ্বাস পড়ছিল মেয়ের, কিন্তু দূরের হাসপাতালে নিয়ে গেল শীজ়ান!’ আক্ষেপ তুনিশার মায়ের
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাসের রেষারেষির জেরে ওই এলাকায় প্রায়শই ঘটে দুর্ঘটনা। অনেকে জিটি রোড সম্প্রসারণের দাবিও তুলেছেন। সোমবারের দুর্ঘটনার জেরে যানজট দেখা দেয় জিটি রোডে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।