ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) অজুহাতে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না-মঞ্চ থেকেই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতার বৈঠকে দুর্ব্যবহারের প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘নির্বাচন কমিশনার না-হলে ওঁর আঙুল কেটে নিতাম!’ তৃণমূল সাংসদের সেই মন্তব্যের প্রেক্ষিতে কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) রবিবার চিঠি লিখে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কল্যাণের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ এবং এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। চিঠিতে অভিযোগ, সাংসদের মন্তব্য সরকারি কর্মীকে আঘাত করার হুমকি, ফৌজদারি কার্যকলাপ এবং সরকারি কাজে বাধাদানের মতো গুরুতর আইনভঙ্গ। যদিও কল্যাণ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মন্তব্য, “আমি বলেছিলাম যদি মুখ্য নির্বাচন কমিশনার না হতেন, তা হলে কী করতাম। এখন কে কী বলল কিছু যায় আসে না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)