E-Paper

আইন-হারা মলয়, সরব বিজেপি, হুঁশিয়ারি মমতার

আইন দফতর নিজের হাতে নিয়ে মুখ্যমন্ত্রী সংবিধানকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছেন বলেও বিজেপির দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৭:৫১
মলয় ঘটক।

মলয় ঘটক। — ফাইল চিত্র।

বর্ষীয়ান মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে আইন দফতর নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল বিজেপি। রাজ্যের এক মন্ত্রী দফতর হারানোর জেরে প্রধান বিরোধী দল সরব হওয়ায় গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক শিবিরে।

রাজ্য বিজেপির তরফে মঙ্গলবার সমাজমাধ্যমে বলা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ভাবে পশ্চিমবঙ্গকে তাঁর বেআইনি খেলার ময়দানে পরিণত করেছেন। তাঁদের রাজনৈতিক ফায়দার জন্য আইনজীবী মহলকে ‘নিয়ন্ত্রণ’ করতে না-পারায় মলয় ঘটককে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের জন্য কাজ করতে না-পারলে সরে যেতে হবে, এই বার্তাই পিসি-ভাইপো স্পষ্ট করে দিয়েছেন’! আইন দফতর নিজের হাতে নিয়ে মুখ্যমন্ত্রী সংবিধানকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছেন বলেও বিজেপির দাবি।

ঘটনাচক্রে, মমতার ধর্না উঠে যাওয়ার আগে ধর্মতলায় এসেছিলেন মলয় তবে মঞ্চে ওঠেননি। আর সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘কখনও কখনও কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ‘টাকা মাটি-মাটি টাকা’। টাকা আসে আবার চলে যায়। কিন্তু লোকে যখন জেনে যায়, এই লোকটা টাকা নিয়েছে, তখন সেটা চাপা থাকে না। তাতে চিরকাল মানুষের কাছে গদ্দার হয়ে থাকতে হয়। কেন এই বদনাম নেবেন?’’ সেই সঙ্গেই মমতার হুঁশিয়ারি, ‘‘আমাদেরও যদি কাউকে কেনার চেষ্টা করে, আমরা কিন্তু নজর রাখব! সতর্ক থাকবেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mamata Banerjee BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy